পবিত্র রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায়, শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনটি পর্যন্ত।
বিজ্ঞাপন
বুধবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপ-সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষর করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

