স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

নিষেধাজ্ঞা আরোপের এক মাস পূর্ণ হওয়ার আগেই বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার করে এ আদেশ দেন।

এর আগে একই আদালত গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতি মঞ্জুর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন