মানবতাবিরোধী অপরাধ মামলা

শিবিরের দুই নেতার পায়ে গুলি, কারাগারে পুলিশ সদস্যরা

শিবিরের দুই নেতার পায়ে গুলি, কারাগারে পুলিশ সদস্যরা

২০১৬ সালে যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুজন নেতার পায়ে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজন পুলিশকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন পুলিশ ইন্সপেক্টর মো.আতিকুল ইসলাম ও কনস্টেবল সাজ্জাদুর রহমান।

বিজ্ঞাপন

আতিকুলকে গতকাল মঙ্গলবার আর সাজ্জাদুরকে আজ বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ৩ আগস্ট যশোরের চৌগাছা থানার দুজন শিবির নেতাকে আটক করে। কিন্তু তাদের গ্রেপ্তার না দেখিয়ে থানায় আটক করে পরদিন ৪ আগস্ট পরিকল্পিতভাবে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে মারাত্মক আহত করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ গুলি হয়েছে এবং সে কারণে তাঁরা আহত হয়েছেন উল্লেখ করে পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার নামে প্রেরণ করা হলেও যথাযথ চিকিৎসা না দিয়ে পা পঙ্গু করে পা কেটে ফেলতে বাধ্য করা হয়।

গুলি করা দুজন পুলিশ সদস্য এখনো দায়িত্বরত অবস্থায় ছিলেন। তাঁদের মাঝে ইন্সপেক্টর আতিক মুন্সিগঞ্জ পিবিআইতে কর্মরত ছিল। তাদের গ্রেফতার করে হাজির করলে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। যানা গেছে, এ মামলায় মোট ৭ জন আসামী রয়েছে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, দুজন শিবির নেতাকে গুলি করার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। সারা বাংলাদেশে সে সময় এবং পরবর্তী সময় বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদের গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে কারও হাঁটুতে, কারও হাতে বা বিভিন্ন জায়গায় গুলি করে বিকলাঙ্গ করা হয়েছে। যার কারণে এটা মানবতাবিরোধী অপরাধ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন