দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিতে দেশব্যাপী সরকার লিগ্যাল এইড কার্যক্রম চালু করে। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে।
আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে।
এদিন জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে দেশের সব জেলার ন্যায় ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন করবে অধস্তন আদালত।
দিবসটি উপলক্ষে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি, মহানগর লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছেন। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এ বিষয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান বলেন, সকাল সাড়ে আটটায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ও মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজে নেতৃত্বে র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। র্যালি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হবে।
সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলা লিগ্যাল এইড সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা লিগ্যাল এইড কমিটি, ঢাকার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, আইনজীবীরা, লিগ্যাল এইড প্যানেল, আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ অংশগ্রহণ করবেন।
উল্লেখ, ২০১৩ সালের ২৯ জানুয়ারি প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০ কার্যকর করেন। এরপর থেকে প্রতিবছরের ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করা হয়। এর পর থেকে প্রতি বছর লিগ্যাল এইড দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

