মীর নাসির ও তার ছেলের সাজা স্থগিত

মীর নাসির ও তার ছেলের সাজা স্থগিত

বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৩ বছরের দণ্ড স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের আপিলের অনুমতি দিয়েছেন।

রোববার তাদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।  

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।  

আপিল বিভাগের আদেশে এ মামলায় পুনরায় শুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন