আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে

আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত পুলিশের এএসআই আমির হোসেনসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকালে তাঁদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে হাজির করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কিছু দিন সময় লাগতে পারে মর্মে প্রসিকিউটর সময় প্রার্থনা করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আবু সাইদ হত্যা মামলার অন্য তিন আসামি হলো- কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

এদিকে গাজীপুরের কোনাবাড়িতে থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যার ঘটনায় আসামিদেরও আজ ট্রাইবুলালে আনা হয়েছে। তারা হলো- কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিব। এ মামলায়ও সময় প্রার্থনার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন