সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭৯ জনকে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৭৯ জনসহ মোট ১ হাজার ৭৮২ জন গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ টি এক নলা বন্দুকের ব্যারেল, ১টি ড্রেগার, ধারালো চাকু ৩টি, লোহা কাটার কেচি ১টি, শাবল ২টি, এলজি ৬টি, চাপাতি টি, ছুরি ৪টি, তরবারি ৭ টি, হাসুয়া ২টি, কাঠের ও লোহার তৈরি থ্রি নট থ্রি রাইফেলের বাট ১টি, ৪৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

