আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে জামায়াত নেতা হত্যা, প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন

স্টাফ রিপোর্টার

শেরপুরে জামায়াত নেতা হত্যা, প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হক হাইকোর্টে রোববার আগাম জামিন আবেদন করেছেন। তিনি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী।

আদালতে তার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল । এ বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রেজাউল করিম নিহতের ঘটনায় গত শুক্রবার ৩০ জানুয়ারি রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে রেজাউল করিমকে ময়মনসিংহে নেওয়ার পথে মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...