জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

চাঁনখারপুলে ৬ গণহত্যা, চার পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

চাঁনখারপুলে ৬ গণহত্যা, চার পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টে চাঁনখারপুলে আনাসসহ ৬ জনের হত্যা মামলায় পুলিশ কন্সটেবল আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

এ মামলায় গতকাল সোমবার তদন্ত সংস্থা হতে প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। আজ ট্রাইবুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে বলে জানা গেছে।

এর আগে তদন্তে উঠে এসেছে, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য আসামিরা স রা স রি এবং অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। এছাড়া তারা এসব অপরাধ সংঘটন থেকে অধীনস্থদের বিরত রাখেননি বা পরবর্তী সময়ে কোনো ব্যবস্থাও নেননি। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে

মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, ২টি অডিও, ১১টি বই ও রিপোর্ট এবং ৬টি মৃত্যু সনদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন