হাসিনা-কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ

হাসিনা-কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার সকালে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষগ্রহণ করা হয়। সেখানে, তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন। তুলে ধরেন, বিভীষিকাময় দিনের কথা।

এদিন, সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন