আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিগগির গুম বিষয়ক আইন হচ্ছে: আসিফ নজরুল

বিশেষ প্রতিনিধি

শিগগির গুম বিষয়ক আইন হচ্ছে: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আগামী এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের আগেই অনেকগুলো ভালো আইন দৃশ্যমান করা হবে।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আইনের বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা বলেন, গুম বিষয়ক আইনের আওতায় একটি শক্ত গুম কমিশন হবে। সেখানে টেকনোলজিক্যাল সাপোর্টসহ বুদ্ধিবৃত্তিক সহায়তা করবে জাতিসংঘের গুম বিষয়ক কমিশন। তবে, অবশ্যই আর্থিক সহায়তা নেয়া হবে না।

তিনি বলেন, নতুন আইনের আওতায় গুম হওয়া ব্যক্তির পরিবারের জন্য নিখোঁজ সনদ দিবে সরকার। এর আওতায় গুম হওয়া পরিবার তাদের অভিযোগ জানানোসহ যেকোনো তথ্য জানাতে হবে।

এর আগে আইন উপদেষ্টার সঙ্গে গ্রাজিনা বারানোউস্কার নেতৃত্বে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দল বৈঠক করে।

বৈঠকে গুম হওয়া পরিবারগুলোর সাথে আলোচনা করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটি।

ড. আসিফ নজরুল বলেন, গুম হওয়া ব্যক্তি পরিবারের জন্য নিখোঁজ সনদ দেবে সরকার যা দিয়ে সন্তানরা অফিসিয়াল কাজ করতে পারবে।

উপদেষ্টা বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিশন, বর্তমান গুম কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এই গুম কমিশন আজ থেকে বার বছর আগে বাংলাদেশ আসতে চাইলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আসতে দেয়নি। এসময় সাংবাদিকদের প্রশ্নে সরকারি কর্মচারী আইন পূর্নবিবেচনার সুযোগ রয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন