স্বৈরশাসক শেখ হাসিনা সরকারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি টাকা অবরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে আনিসুল হকের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করে দুদক।
এর আগে গত ১ জানুয়ারি আনিসুল হকের দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ মামলায় গত ২০ জানুয়ারি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। আগামী ২০ মার্চ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের ববর্হিভূত ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনসহ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, আনিসুলের অবৈধভাবে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করারও চেষ্টা করছেন। অনুসন্ধান কাজ শেষ হওয়ার আগেই এসব সম্পদ হস্তান্তর ও স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে যাবে। এসব কারণে আনিসুলের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
জুলাই বিপ্লবে সরকার পতনের পর গত বছরের ১৩ আগস্ট সদরঘাট থেকে সালমান এফ রহমানের সঙ্গে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

