পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

স্টাফ রিপোর্টার

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠানোর পর আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রেজাউল করিম খন্দকার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেবেন । বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে নির্বাচনের জন্যই মূলত তিনি পদত্যাগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন