আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ আবেদনের শুনানি ১৯ জানুয়ারি ধার্য করেন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...