রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে দুইজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় দুই তরুণী। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোহাম্মদপুরের লালামাটিয়ার আড়ং এর গলিতে একটি চায়ের দোকানে শনিবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে দুই তরুণী বসে সিগারেট সেবন করেছিলেন। তখন এক বয়স্ক ব্যক্তি এবং একজন তরুণ এতে বাধা দেন। এটি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই তরুণীর একজন ক্ষিপ্ত হয়ে বয়স্ক ব্যক্তির ওপর চা ছুড়ে মারে। আরেকজন হাতে থাকা চায়ের মগটিও ছুড়ে মারে ওপরে। তখন আশেপাশে লোকজন জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই তরুণীকে থানায় নিয়ে আসে। পরে পরিবারের জিম্মায় তাদের দুইজনকে হস্তান্তর করা হয়।
দুই তরুণী পুলিশের কাছে দাবি করেছেন, বয়স্ক ব্যক্তিটি অশ্রাব্য ভাষায় গালাগালি করায় তার ওপর চাঁ ছুড়ে মারা হয়। পরে ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন জড়ো হন। তখন তারা চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন আরও অনেক মানুষ জড়ো হয়ে তাদের বাধা দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, বিষয়টি নিয়ে থানায় বসে দীর্ঘক্ষণ দুই পক্ষের আলোচনা হয়। উভয় পক্ষই ভুল স্বীকার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

