চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় আনাসসহ ৬ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ সময় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ হয়েছে আগামী ৭ আগস্ট।

আজ আরো ৫ মামলায় শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার গ্রেপ্তারকৃত ৩ আসামি ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলার এএসআই চঞ্চল চন্দ্র সরকারসহ ২ জনকে।

এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ নিরীহ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলার তদন্ত শেষ করতে সময় নেন প্রসিকিউশন। 

এর আগে সকালে এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনসহ ৪ জনকে হাজির করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন