চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

এভিডেন্স এসেছে, শত শত মানুষকে গুম-খুন করেছেন জিয়াউল

আতিকুর রহমান নগরী

এভিডেন্স এসেছে, শত শত মানুষকে গুম-খুন করেছেন জিয়াউল
ছবি: ভিডিও থেকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

বিজ্ঞাপন

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শত শত মানুষের পেট কেটে নদী-নালা, খালে-বিলে লাশ ফেলে দিয়েছে জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে কাছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এটাই স্বাভাবিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...