আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোহাম্মদ আদনান ইমাম

শেয়ারবাজার কারসাজি ও অর্থপাচারের অভিযোগে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন। 

দুদকের আবেদনে বলা হয়, এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে থেকে আদনান ইমাম অন্যান্যদের সাথে যোগসাজশে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে অর্থ উপার্জন ও অর্থপাচার করেছেন। এ বিষয়ে অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...