কুকুরকে ৩ মাস খাওয়ানো শর্তে আসামি মুক্ত

জেলা প্রতিনিধি, ফেনী

কুকুরকে ৩ মাস খাওয়ানো শর্তে আসামি মুক্ত

ফেনীতে ১৫ কুকুরকে তিন মাস খাওয়ানোর শর্তে প্রাণী হত্যা মামলার এক আসামিকে মুক্তি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক অপরাজিতা দাস এ আদেশ দেন।

বাদি পক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাণী হত্যার ঘটনায় ফেনীতে এটিই প্রথম মামলা। এ মামলায় আসামি জসিম উদ্দিন দোষ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের ‘প্রবেশন’ দিয়েছেন। প্রবেশনকালীন আসামি ১৫ কুকুরকে খাওয়াতে হবে এবং পশুর যত্ন নিতে হবে। এ বিষয়ে ছবিসহ স্থানীয় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে তাকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উক্ত শর্ত ভঙ্গ করলে পরবর্তীতে একই আইনে যেকোনো দণ্ড দিতে পারেন আদালত।

এর আগে ১ এপ্রিল অ্যানিমেল এইড ফেনীর পরিচালক এনাম হোসেন তিনজনকে আসামি করে মামলা করেছিলেন। ৯ জুলাই তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই দিন শুনানি শেষে প্রধান অভিযুক্ত জসিম উদ্দিনকে আদালতে হাজির করার নির্দেশ (সমন জারি) দেন।

মামলার বাদি বলেন, গত ৪ ফেব্রুয়ারি ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কে জসিম উদ্দিন বিনা কারণে দুইটি মা কুকুর ও ৯টি ছানাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। অনুমতি ছাড়া প্রকাশ্যে ১১টি কুকুর হত্যা করে আসামিরা প্রাণিকল্যাণ আইন লঙ্ঘন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...