সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ বন্ড অবরুদ্ধ

সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ বন্ড অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের এমপি সাঈদ খোকন এবং তার পরিবারে ৯০ কোটি টাকার বিনিয়োগ বন্ড অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সাথে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দেয় বিচারক। এছাড়াও এদিন সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে থাকা বারিধারার জমি ও বাড়ি জব্দ করা হয়।

এদিন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে সাঈদ খোকন, ফারহানা সাঈদ ও শাহানা হানিফের নামে সিটি ব্রোকারেজ লিমিটেডে পরিচালিত ৩টি হিসাবের মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির পাপিচ্যুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন