অভিনেতা সিদ্দিক সাত দিনের রিমান্ডে

অভিনেতা সিদ্দিক সাত দিনের রিমান্ডে

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর গুলশানে একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ'র আদালত ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন সিদ্দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবী। অপরদিকে, রিমান্ডের দাবি জানিয়ে আদালতে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোড থেকে সিদ্দিককে আটক করে থানায় সোপর্দ করে কয়েকজন যুবক। এরপর তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...