মেয়েকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড

মেয়েকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড

সাত বছর আগে ঢাকার কেরানীগঞ্জে নিজের কিশোরি মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা মো. রুবেলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। আমৃত্যু দণ্ডিত পাশাপশি পিতা রুবেলকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

একই সঙ্গে অর্থদণ্ডের টাকা আদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে পরিশোধ করতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে জন্য দৃষ্টান্ত সৃষ্টি করবে।”

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ এলাকার ভাড়া বাসায় মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন রুবেল। রাত সাড়ে ৩টার দিকে মেয়েকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন তিনি। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ২০২৮ সালের ২১ অক্টোবর মেয়েটির নানী কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালে ৩১ জানুয়ারি রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কেরানীগঞ্জ মডেল থানার এসআই এস এম মেহেদী হাসান।

এ মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন