জুলাই গণহত্যার প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশ-ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরু্দ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আবু সাঈদের ঘটনায় দায়ের করা প্রথম এ মামলাটি রোববার ট্রাইব্যুনালে শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেয়া হয়।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলো পুলিশ সদস্য এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়টির তদানীন্তন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।
এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তার পরিবার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও সমম্ত তথ্য প্রমাণাদিএবং ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। তাই তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। আসামিদের আগামী ৯ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নিদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে প্রকাশ্যে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ। পুলিশের প্রকাশ্য গুলিতে তার এ মৃত্যুর ঘটনায় পুরো দেশ ফুসি উঠে।
এ সময় তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

