গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্ত সহ পরিবারের কাছে হস্তান্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গতকাল মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলন করার এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনগার আন্দোলনে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন বয়সের নারী ও পুরুষ নিহত হন।

যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কররস্থানে দাফন করা হয়েছিল। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের শনাক্তকরণের জন্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।

কবর থেকে উত্তোলন করে পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত ও ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা জরুরি। একই সাথে আইনি প্রক্রিয়া শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তকরণে পর পরিবারের চাহিদা মোতাবেক হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শুনানি শেষে বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এর ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন