ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবি: আমার দেশ

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭) ভোটগ্রহণ চলছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিচ্ছেন আইনজীবীরা। সকাল ৯টা শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও চলবে এ ভোটগ্রহণ কার্যক্রম।

বিজ্ঞাপন

এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। সকাল সাড়ে ১০টায় ভোট দিয়ে বের হয়ে আইনজীবী কামাল আহমেদ বলেন, ভোটের চৎকার পরিবেশ বিরাজ করছে। ভোট দিলাম খুব ভালো লাগছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে।

এ্যাডভোকেট নিহার হোসেন জানান, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। তবে বৃষ্টি থাকায় ভোটকেন্দ্রে পৌছাতে একটু সময় লেগেছে। ভোটকেন্দ্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

dhaka bar-1

আইনজীবী মো. জাকির হোসেন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে। যারা যোগ্য আইনজীবীদের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিবেন।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদসমূহে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ২৭ জন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল। অপরদিকে, জামায়েত ইসলামী সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলই আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন