আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা বাতিল

আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান (দোলন) এর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উক্ত আসনের একজন ভোটার জুনায়েদ হোসেনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার তার প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লিভ টু আপিলের আবেদনকারীর পক্ষের জৈষ্ট্য আইনজীবি ব্যারিস্টার শাহরিয়ার কবীর আমার দেশকে বলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন করে নির্বাচনে অংশ গ্রহন করছেন যা সরকারি পরিপত্র এবং সিদ্ধান্তের বিপরীত।

এর আগে, প্রার্থিতা বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা। পরে গত ১৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফেরত পেয়েছিলেন। কিন্তু আপিল বিভাগের এ রায়ের পর আসন্ন নির্বাচনে তার আর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন