আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য আইনজীবী সনদের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণের মেয়াদ ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার বার কাউন্সিলের এক নোটিসে এটি জানানো হয়েছে।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার নোটিসে জানান, আগামী ২৮ জুন বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার অনলাইন প্রোফাইল সাবমিট-ফরমপূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হলো। সর্বশেষ এ পরীক্ষার ফরম পূরণের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত।
বিজ্ঞাপন
নোটিসে বলা হয়, অনলাইন ফরম পূরণের মেয়াদ পরবর্তী সময়ে আর বাড়ানো হবে না, তাই সব উপযুক্ত প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ওই কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

