সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য তাদের নিয়োগ দেয়া হলো। দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বর্তমানে ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে রয়েছেন। নবনিযুক্তদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়াল ১৯১ জন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

