রাজধানীতে নিষিদ্ধ লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রবিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১), এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল অনুমান ২.৫৫ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে আরও জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ২.৫৫ টায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন