হাম আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার

হাম আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতার কারণে গঠিত কমিটি কী কাজ করছে, তা নিয়ে দুই সপ্তাহ পর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ এ আদেশ দেয়।

বিজ্ঞাপন

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পাশাপাশি হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।

গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তবে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত।

রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...