পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ ওঠায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এ দিন সংস্থাটির উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, মঞ্জুর আহসানের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে দুদক গোপন সূত্রে জানতে পারে, মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন