হাইকোর্টে পুরাতন মামলার নিষ্পত্তিতে অগ্রগতি

স্টাফ রিপোর্টার

হাইকোর্টে পুরাতন মামলার নিষ্পত্তিতে অগ্রগতি

হাইকোর্টে দীর্ঘদিন ঝুলে থাকা পুরাতন মামলাগুলোর উল্লেখযোগ্যসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির এ ব্যবস্থা করা হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট তিন হাজার দুই শত সাতচল্লিশটি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে এক হাজার সাতশত পঁয়ষট্টি টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চসমূহের বিচারপতি মহোদয়বৃন্দ পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চসমূহে উল্লেখযোগ্যসংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

উল্লেখ, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষে বর্তমান প্রধান বিচারপতি যোগদানের পর হতে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকছে। এর মাধ্যমে দীর্ঘদিন ঝুলে থাকা সিভিল ও ক্রিমিনাল রিট ও মামলাগুলোর দ্রুত ন্যায় বিচার পাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...