এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের ফ্ল্যাট জব্দ, ১২ অ্যাকাউন্ট অবরুদ্ধ

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের ফ্ল্যাট জব্দ, ১২ অ্যাকাউন্ট অবরুদ্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে থাকা তিন কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৩২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

এদিন দুদকের উপপরিচালক খায়রুল হক এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে প্রাপ্ত এসব সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোন বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র আরো জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হণ্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর হস্তান্তর করার চেষ্টা করছেন। এ সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ সম্পদসমূহ অবিলম্বে জব্দ/অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ৭ অক্টোবর তাঁকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন