রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণ করে প্রদত্ত বানিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট বিভাগ।
বিজ্ঞাপন
সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও ফাতেমা আনোয়ার এই আদেশ দেন।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টের উপর ভিত্তি করে ঋণ-খেলাপি হওয়ার কথা বলে বাণিজ্য মন্ত্রণালয়। তখন রিহ্যাব সভাপতি মো. আলী আফজালের পদটি শূন্য ঘোষণা করা হয়।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী এই পদ শূন্য ঘোষণা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


