সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজকের দিন নির্ধারিত রয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগ রয়েছে।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
যাদেরকে হাজির করা হবে— আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। এছাড়াও হাজি সেলিমের পুত্র সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

