সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশ ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯ হতে বিকাল ৪ টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অবকাশকালীন সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এসবের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন