ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইসতিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন আসামির অব্যাহতির আবেদন তার আইনজীবী। আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন।
এর আগে, গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক নারী। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত ১ জুলাই জামিনে কারামুক্ত হন তিনি। গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে অভিযুক্ত করা হয় প্রিন্স মামুনকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

