আ. লীগের ৫ মন্ত্রীসহ ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আ. লীগের ৫ মন্ত্রীসহ ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিক রিয়াজ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক পাঁচ মন্ত্রী ও দুই সংসদ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার দেখানো আসামীরা হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু এবং সাবেক দুই এমপি ব্যারিস্টার সুমন ও মনিরুল ইসলাম মনু। এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ী থানার রিয়াজ হত্যা মামলায় আনিসুল, আমু, আব্দুর রাজ্জাক, মেনন, ইনু, সুমন ও মনুকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, একই থানার জুবাইদ ইসলাম হত্যা মামলায় মনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ভাটারা থানার নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এর আগেও জুলাই গণঅভ্যুত্থানের একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন