
বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে
৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে হাজী সিরাজুল হকের নতুন বসতবাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায়, রান্নাঘরে অগ্নিসংযোগ করে এবং পরিবারের সদস্যদের মারধর করে।























