দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে একটি সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এ বিষয়ে যৌক্তিকতা ও উপকারিতা সম্পর্কে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে লিখিতভাবে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ কথা জানান। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এই মতবিনিময় করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সচিব জানান, শিক্ষার জন্য কমিশন না হলেও কারিগরি শিক্ষার জন্য না হওয়ার কোন কারণ নেই। আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। আমরা এর গুরুত্ব বোঝাতে পারলে আশাকরি সফল হবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

