শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে চবি শিবিরের স্মারকলিপি

শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে চবি শিবিরের স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রশিবির।

রোববার উপাচার্যের কার্যালয়ে চবি ছাত্রশিবির সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে এই স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়। শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী উপস্থিত ছিলেন।

চবি ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত স্মারকলিপিতে আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরা হয়। পাশাপাশি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মাণের মাধ্যমে চবির সব শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

উপাচার্য শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন