আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা বোর্ডে আরো উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬ জন

আতিকুর রহমান নগরী

ঢাকা বোর্ডে আরো উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬ জন
ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। রোববার সকাল ১০টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

ঢাকা বোর্ড জানিয়েছে, ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। আবেদনকৃতদের মধ্যে ২ হাজার ৯৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন