জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দিচ্ছি। মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ তারই একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (result.nu.ac.bd) প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


