দেশের ৬০ 'খুদে গ‌ণিত‌বিদ‌' পুরস্কৃত

দেশের ৬০ 'খুদে গ‌ণিত‌বিদ‌' পুরস্কৃত

বিভিন্ন ক্যাটাগরি ও পর্বে দেশের ৬০ 'খুদে গ‌ণিত‌বিদকে' পুরস্কার দেওয়া হয়েছে। দেশের অন্যতম বড় গণিত উৎসব ‘গণিতবিদ ২০২৫’-এর জাতীয় পর্বের সমাপনী দিন শুক্রবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রধান অ‌তি‌থি হিসেবে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

বিজ্ঞাপন

‘গণিতবিদ ২০২৫’ আয়োজক কমিটির আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ড. শহীদুল ইসলাম বলেন, 'গণিতকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব। আমি অভিভাবকদের অনুরোধ করবো, আপনার সন্তানকে সব সময় ভরসা দেবেন। তাদের পাশে থেকে আশা ও সাহস যোগাবেন, যেন তারা আকাশ ছুঁতে পারে। আপনার সন্তান অনেক ভালো কিছু করতে পারবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে সারা দেশের ২ হাজার শিক্ষার্থীর থেকে বাছাই করা ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের 'গণিতবিদ ২৫'-এর জাতীয় পর্ব। পরে ওই শিক্ষার্থীদের মধ্য থেকে ৬০ জন খুদে গণিতবিদকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রাইমারি ক্যাটাগরি থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন ইহান আবরাদ রহমান, জুনিয়র ক্যাটাগরি থেকে ইফাজ আরমান খান, সেকেন্ডারি ক্যাটাগরি থেকে রাকিবুল হাসান সিয়াম এবং রাইমা জামান হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন।

গত ২৯ ও ৩০ আগস্ট অনলাইনে প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে জাতীয় পর্বের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন