শতভাগ নির্মোহভাবে ফলাফল তৈরি করা হয়েছে: মাহ্দী আমিন

শতভাগ নির্মোহভাবে ফলাফল তৈরি করা হয়েছে: মাহ্দী আমিন
ছবি: ভিডিও থেকে নেওয়া

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা নির্মোহভাবে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় এই পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় শতভাগ নির্মোহভাবে ফল তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ফলের ভালো-মন্দের দিকে না তাকিয়ে বলব, শিক্ষার্থীরা ভালো পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে। যারা পায়নি, সরকার তাদের পাশে থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগোব।’

উপদেষ্টা বলেন, এবার প্রশ্ন ফাঁস হয়নি, পরীক্ষাকেন্দ্রে বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, পতিত ফ্যাসিবাদের সময় রাষ্ট্রকাঠামো ভেঙে গিয়েছিল। সবচয়ে বেশি ধ্বংপ্রাপ্ত খাত হলো শিক্ষা খাত। আমরা সেই অবস্থা থেকে শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছি। আমরা বৈষম্যমুক্ত একটি শিক্ষাব্যবস্থা চালু করতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন