বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতাকারী ফ্যাসিস্ট আওয়ামী শিক্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ করেন তারা। এ সময় ২১ জন আওয়ামী শিক্ষকের ছবিসহ তালিকা প্রকাশ করেন তারা।
এই ২১ শিক্ষক হলেন সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, সাবেক প্রক্টর অধ্যাপক আসাবুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম একরামুল্লা, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মেদ, রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী জাকারিয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মার্কেটিং বিভাগের ড. এম বোরাক আলী, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া আইন বিভাগের অধ্যাপক আবু নাসের ওয়াহেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, আইন বিভাগের সাদিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এনএএম ফাইসাল আহম্মেদ, চারুকলা বিভাগের সুজন সেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ রানা, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে অনেক আওয়ামী শিক্ষক-কর্মকর্তা কর্মচারী আছেন, আমাদের কাছে তাদের রিপোর্ট আছে। ৫ আগস্টে রাবির সাবেক উপাচার্য স্যারকে কোন গাড়িতে করে কারা ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন সে গাড়ির নম্বরও আমাদের কাছে আছে।
তিনি আরো বলেন, আমরা আগামী রোববার-সোমবার সাধারণ শিক্ষার্থীদের মতামত ও গণস্বাক্ষর নেব। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে দুর্নীতিবাজ শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করে তাদের ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

