রোকেয়া হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

রোকেয়া হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রোকেয়া হলের ফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়- রোকেয়া হলে ভিপি ও এজিএস প্রার্থী ছাত্রশিবির জাহিদ ও সাব্বির এগিয়ে রয়েছেন। ভিপি পদে জাহিদ (শিবির) ৭৫২, আবীর (ছাত্রদল) ২১১ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

জিএস পদে ফাহিম রেজা (শিবির) ৩৭৭ ও জীবন (ছাত্রদল) ও সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য) ৬৬১ ভোট পেয়েছেন। এছাড়াও এজিএস পদে সালমান সাব্বির (শিবির) ৩৪৬ ও জাহিন এষা (ছাত্রদল) ২৯৯ ভোট পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন