সুন্দর দেশ গঠনে মানবিক মানুষ গড়তে হবে: প্রাথমিক উপদেষ্টা

সুন্দর দেশ গঠনে মানবিক মানুষ গড়তে হবে: প্রাথমিক উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য মননশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে মানুষের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি মমত্ববোধ,ঔচিত্যবোধ প্রভৃতি জাগ্রত হয়।

রোববার ঢাকার সেগুনবাগিচায় শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশে কচি-কাঁচার মেলার অনেক শিশু সংগঠন প্রসার লাভ করেছিল। ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে। যা এ জাতির জন্য অত্যন্ত উদ্বেগের। কিন্তু কচি-কাঁচার মেলা আমাদের শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এজন্য তারা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও তারা এ ধরা অব্যাহত রাখবেন বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিশু সদস্য জায়ান অ্যাডাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মোঃ আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন