বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন

বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন

‘বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্ব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিইউবিটি ক্যাম্পাসে আজ শনিবার (১৭ মে) দিনব্যাপী এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ ও ১০ মে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে ১৭১ জন শিক্ষার্থী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পান। অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, টেকনিক্যাল শিক্ষা বোর্ড এবং ব্রিটিশ কারিকুলামভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হন। আজ সকাল ৮টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন এবং উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব শেষে নির্ধারিত কক্ষে আয়োজিত হয় ৫ ঘণ্টাব্যাপী ‘মেশিন লার্নিং ও প্রোগ্রামিং কনটেস্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিডিএআইওর দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। তিনি তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ে এমন একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন