বুয়েটে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার

বুয়েটে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ। গত ১৩ দিনে ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

বিজ্ঞাপন

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ভর্তিবিষয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ সংখ্যা আজ আরও বাড়বে। এরমধ্যে ২৪ হাজার শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে আবেদনের সময় আর বাড়নো হবে না।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ আবেদন শেষ হলেও মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত।

প্রাক‌-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি গ্রহণ করা হবে। এরপর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন